Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় তিনি একথা জানান।

 

এ সময় সিইসির কাছে সাংবাদিকেরা জানতে চান, আপনারা পদত্যাগ করছেন কি না? জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে এখন কিছুই বলব না। আগামীকাল (বৃহস্পতিবার) ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।’

রাষ্ট্রপতি কিছু বলেছেন কি না- এ বিষয়ে জানতে চাইলে সিইসি আউয়াল বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) দেখা করতে বলেছেন।’

সূত্র  জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না।

সংশ্লিষ্ট খবর

Back to top button