Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

বাংলাদেশের জনগনের প্রশংসা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতির মাধ্যমে তারা তাদের মত প্রকাশ করে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই অংশগ্রহণমূলক নির্বাচনকে ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখছে যুক্তরাষ্ট্র। পাবলিক অ্যাফেয়ার্স ব্যুরোর উপ-মুখপাত্র রবার্ট প্যালাডিনো তার বিবৃতিতে বাংলাদেশের ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও প্রশংসা করা হয়।

ক্ষমতাসীন সরকার ও বিরোধীদলকে সঙ্গে নিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এদিকে, ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়নের দেয়া আরেক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে ভোটারদের উপস্থিতি এবং বিরোধীদের অংশগ্রহণ, বাংলাদেশে গণতন্ত্রের প্রতি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

তবে নির্বাচনে যে অভিযোগ রয়েছে তা স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশের সাথে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানায় তারা।

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button