Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবানিজ্য সংবাদ

বাড়লো এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্রাহক পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার প্রতি ৪৪ টাকা করে বাড়ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার বেসরকারি খাতের প্রতি কেজি এলপিজির দর ভ্যাটসহ ১১৪ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করেছে। ফলে ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ৪৪ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ১৪২১ টাকা।

সিলিন্ডারের আকার অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে।

তবে সরকারি এলপিজি দাম প্রতি সিলিন্ডার ৬৯০ টাকা রাখা হয়েছে।

সোমবার বিইআরসি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন দর সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button