Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনা

কোটা সংস্কার প্রস্তাবে রাজি সরকার, আলোচনা যেকোন সময়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে সরকার। এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকার যে কোন সময় বসতে প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের গেটে সংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী ।আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী। আনিসুল হক বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য তাকে এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা তাদের বসবো। তারা যখনই আলোচনায় বসতে চায়, সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি।


আইনমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট কোটা নিয়ে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে শুনানির তারিখ রয়েছে। ইতোমধ্যে এটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে মামলাটি শুনানি এগিয়ে আনার জন্য যেন চেষ্টা করেন।


আইনমন্ত্রী আরো বলেন, গতকাল প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে।


কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, পিতৃতুল্য নাগরিক হিসেবে আমি তাদের আহ্বান ও অনুরোধ করছি আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করতে।

 

বাংলা টিভি / বুলবুল

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button