Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

চার দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টা ৫মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮ থেকে ১১ জুলাই, বেইজিংয়ে অবস্থানকালে  চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button