Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানে গড়তে হবে : প্রধানমন্ত্রী

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাই তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিশুরাই এক দিন চন্দ্র জয় করবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতেই, শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী,১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থার হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর বক্তৃতাকালে, শিক্ষার গুনগত মান রক্ষায় তাঁর সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ ছাড়া কোন সরকারই শিক্ষার উন্নয়নে কাজ করেনি।

আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে নৈতিকতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষার উন্নয়নে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

এ ছাড়া, শিশুদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অবিভাবকদের দায়িক্ত নিয়ে কাজ করার আহবান জানান সরকার প্রধান।

 

বুলবুল / বাংলা টিভি

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button