জাতীয় নির্বাচনজাতীয় পার্টিরাজনীতি
তিনশ’ আসনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করা হবে

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন,আগামী ২০ অক্টোবরের পর তিনশ’ আসনে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করা হবে। ইতোমধ্যে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। সকালে রংপুরে নিজ বাসভবন স্কাই ভিউয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি। এসময় এরশাদ আরো বলেন,স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদেরের সাথে তার কোন দ্বন্দ্ব নেই। একক প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হবে বলেও জানান, সাবেক এই রাষ্ট্রপতি ।



