Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১০৮ বছরের ইতিহাস ভেঙে জয় ভেনেজুয়েলার

কোপা আমেরিকায় ভেনেজুয়েলার রয়েছে অদ্ভুত এক ইতিহাস। ১০৮ বছরে তারা কখনো আগে গোল হজম করে ম্যাচে জিততে পারেনি। আজ ভোরে সেই রেকর্ডই ভেঙে দিয়েছে দলটি। এবারের কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে ভেনেজুয়েলা।
সান্তা ক্লারায় ভেনেজুয়েলার এ জয়ের পিছে অবদান দুই সুপার সাব ঝনডার কাদিজ ও এদুয়ার্দ বেল্লোর। অথচ শুরুতে হোঁচট খাওয়ার পরও ম্যাচে লিড নিয়েছিল ইকুয়েডর। ভেনেজুয়েলার ডিফেন্ডার হোসে মার্তিনেজের বুকে বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। তখন ম্যাচের ২২ মিনিট চলে।
১০ জনের দল নিয়েই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় ইকুয়েডর। ৪০ মিনিটে ইকুয়েডরের হয়ে গোল করেন জেরেমি সারমিয়েন্তো। ভেনেজুয়েলার সমর্থকেরা হয়তো এর পর আশাই ছেড়ে দিয়েছিলেন। ওই যে ১০৮ বছরের ইতিহাস।
তবুও লড়াই চালিয়ে যাচ্ছিলো দলটি। যার ফল আসে ৬৪ মিনিটে। বদলি নেমে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান কাদিজ। তার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি বেল্লো।
সেমিফাইনাল দেখছে আফগানরা, কী দাঁড়ালো সমীকরণসেমিফাইনাল দেখছে আফগানরা, কী দাঁড়ালো সমীকরণ
ম্যাচ শেষে বেল্লো আনন্দ প্রকাশ করে বলেন, ‘দলের হয়ে গোল করে ম্যাচ জিততে সহায়তা করতে পারাটা দারুণ আনন্দের। এই তিন পয়েন্ট সামনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’ ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হিউস্টনে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

সংশ্লিষ্ট খবর

Back to top button