Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলা

সাদাকাহ ইউএসএ ও ইউএমআর’র দেশব্যাপী কোরবানীর মাংশ বিতরণ 

বাংলাদেশের ১৪ টি স্থানে কোরবানীর মাংশ বিতরণ করেছে সাদাকাহ ইউএসএ নামের একটি মার্কিন সাহায্য সংস্থা। এ কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছে ইউএমআর ও সেইভ দ্য পিপল নামের আরো দুটি সাহায্য সংস্থা। প্রবাসী শিক্ষক ও রিলিজিয়ন্স স্কলার মাওলানা শহিদুল্লাহর নেতৃত্বে প্রতিবছরের মত এবারও এ আয়োজন সম্পন্ন করেছেন সাদাকাহ ইউএসএর স্বেচ্ছাসেবীরা।

সিলেটের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিক শাহিদ হাতিমি বলেন, বন্যার কারনে  সিলেট জেলায় ঈদ উদযাপন খুবই কষ্ট সাধ্য। এরই মধ্যে সাদাকাহ ইউনিটের আয়োজনে দুস্থ: ও অসহায়দের জন্য প্রতিবছরের মত এবারো কোরবানীর মাংশ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছ। বরগুনার স্থানীয় সাংবাদিক ও সাদাকাহর স্বেচ্ছাসেবক সফিকুল ইসলাম জানান, এমন অনেকেই আছেন যারা সারা বছর এই কোরবানীতে একটু গরুর মাংশ খাওয়ার অপেক্ষায় থাকেন, তাদের জন্য সাদাকাহ ইউএসএর এ আয়োজন নিঃসন্দেহে অনেক বড় সওয়াবের আয়োজন।

গাইবান্ধা ও জামালপুর এলাকার ভলান্টিয়ার ও স্থানীয় শিক্ষক গোলাম মওলার মতে, অসুস্থ ও অতিদরিদ্র প্রতিবেশীদের জন্য সাদাকাহর এমন আয়োজনে খুশি উত্তরজনপদের সুশীল সমাজের মানুষেরা। মওলা বলেন, সাধারণ মানুষের জন্য কিছু করার আগ্রহ থেকেই বিভিন্ন সময়ে সাদাকাহ ইউএসএর বিভিন্ন সেবাধর্মী কাজে যুক্ত থাকার চেষ্টা করি।

সাংবাদিক হযরত আলী হিরু জানান, সাদাকাহ ইউএসএর আয়োজনে কোরবানীর মাংশ বিতরণ শেষ হয়েছে।  আর শিক্ষক ও সমাজ সেবক এনামুল হক বলেন, তাদের স্থানীয় সংগঠন আমানত ও সাদাকাহ ইউএস্ যৌথভাবে প্রতিবছরের মত এবারো কোরবানীর মাংশ বিতরণ সুন্দরভাবেই শেষ করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী মাওলানা শহিদুল্লাহ বলেন, সাদাকাহ ইউএসএ মূলত স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সবার সহযোগিতাকে তৃনমূলের অসহায় মানুষের কাছে পৌছে দিতে কাজ করি আমরা। প্রতিবছরের মত এবারো দেশের বিভিন্ন জেলা উপজেলার ১৪ টি স্থানে দরিদ্র হতদরিদ্রদের মাঝে কোরবানীর মাংশ বিতরণ করা হয়।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button