Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই প্রধান চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উৎপাদনমুখী হলে খাদ্যে কোনো দিন অভাব হবে না বলে মনে করেন তিনি। একই সাথে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার কারণও জানালেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে ৬ দফা দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতার শুরুতেই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতি হিসেবে বাঙালি দীর্ঘ দিন ধরে নির্যাতিত নিপীড়িনের শিকার হয়েছিল। সে সময় নামিদামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে  বঙ্গবন্ধুই একমাত্র বিভিন্ন দাবীতে প্রতিবাদ করেছিলেন বলে জানান, বঙ্গবন্ধু কন্যা

বক্তৃতায়, সদ্য সমাপ্ত প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, বৈশ্বিক সংকটের এই সময়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সহজ হবে না। তবে সবার সহযোগিতা থাকলে এ থেকে উত্তরণ অসম্ভব নয়।

মূল্যস্ফীতি বাড়লেও নিম্ন আয়ের মানুষ যাতে কষ্ট না পায় সে বিষয়ে সরকার বিশেষ দৃষ্টি রাখছে বলেও জানান সরকার প্রধান।

  বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button