Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা

শেষ মুহুর্তে জমে উঠেছে ৪র্থ ধাপে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্ধের পরপরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। বসে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। আর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সার্বিক প্রস্তুতি রয়েছে,জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৫ জুন নেত্রকোনার কেন্দুয়ায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকেই রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। ভোট চাচ্ছেন এবং দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সকলেই শতভাগ পাশের আশাবাদ ব্যক্ত করেছেন। তবে নানা অভিযোগ প্রার্থীদের।

এদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। তারাও প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তবে মাদকমুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন যে করবে,এমন প্রার্থীকে ভোট দিতে চান সাধারন ভোটাররা।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানালেন উপজেলা নিবাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৫ জন,ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button