Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়, রবিবার ( জুন) মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া বিভাগ তথ্য জানিয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে রবিবার দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মিয়ানমারের মাওলাইক। আবহাওয়া দফতর জানায়, ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিলো ভূমিকম্পের কেন্দ্রস্থল।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার খাগড়াছড়ি জেলা কেঁপে ওঠে। তবে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানায় আবহাওয়া বিভাগ।

এর আগে, গত বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে, ঢাকা, চট্টগ্রাম সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটর স্কেলে .৪। এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে, মিয়ানমারে।

 

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button