Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

কানাডা ও যুক্তরাষ্ট্রের পর্দায় বাংলার রূপকথা ‘কাজলরেখা’

এবার আমেরিকানরা দেখতে যাচ্ছে বাংলার রূপকথা, যেটার পটভূমি চারশ বছরের পুরনো বাংলার এক লোকগাঁথা। আগামী ৩১ মে থেকে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’ সিনেমা। এমনটাই জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’।

জানা গেছে, প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও যুক্তরাষ্ট্রের ১৭টি প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরো থিয়েটার যোগ হতে পারে বলেও জানা গেছে।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘যারা প্রবাসে থাকেন, বহু ভাষার ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। ‘কাজলরেখা’ তাদের মাঝে সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমাটি। দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছে এটি। এরই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সিনেমাটিকে।

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ সিনেমাতে রয়েছে দুই ডজন গান। সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।

বিনোদন ডেস্ক / এমএএইচ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button