Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল

জাতীয় দল বিশ্বকাপে ব্যস্ত, ঘরোয়া ক্রিকেটও নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তবু ক্রিকেটারদের ভিড়। সকালে বাংলাদেশ টাইগার্সের, বিকেলে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের অনুশীলন। পালা করে প্রতিদিনই চলছে ‘ক্রিকেটের অফ সিজন ক্যাম্প’। সামনে বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দল বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। টাইগার্স ও এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই সেই দলগুলো সাজানো হবে বলে জানিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক।

আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেন, ‘এইচপি ও টাইগার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের “এ” দলের জন্য আলাদাভাবে অনুশীলন আয়োজন করতে হচ্ছে না। আমরা অনেক বেশি খেলোয়াড়কে মধ্য থেকে “এ” দলটা সাজাতে পারব।’ পরে যোগ করেন, ‘জাতীয় দলের যেমন খেলা রয়েছে, “এ” দলেরও খেলা থাকবে। ঘরোয়া মৌসুমের পর আরেকটি ঘরোয়া মৌসুম শুরু হলেও আমাদের এই তিনটা দল খুব ব্যস্ত থাকবে।’

‘এ’ দলের ক্রিকেট সূচির কথা জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘এ বছর আমাদের তিনটি “এ” দলের সিরিজ রয়েছে। বাংলাদেশে, অস্ট্রেলিয়ায় ও পাকিস্তানে। আরেকটা হবে ইমার্জিং এশিয়া কাপ। যেহেতু যেখানে বয়সের কোনো বাধা নেই, আমরা চেষ্টা করব “এ” দলের খেলোয়াড়েরা যেন লঙ্গার ভার্সনে খেলে।’

আগামী আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর আছে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে বাংলাদেশে। সঙ্গে নতুন করে যোগ হচ্ছে অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের সফর। একই সময় অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান ‘এ’ দল। দুই বোর্ডের সম্মতিতে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল নিয়ে তিন দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে। অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচও থাকবে। সব ঠিক থাকলে জুলাই মাসে সফরটি হওয়ার কথা।

রাজ্জাক এ ব্যাপারে বলেছেন, ‘লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে, এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়ায় যেহেতু আমরা অনেক বছর টেস্ট খেলিনি, এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা সহজ হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button