Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

র‌্যাংকিংয়ে শান্ত-লিটন-সাকিবের অবনতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। তার আগে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দুঃসংবাদ দিলেন অভিজ্ঞ ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও সাকিব আল হাসানের। তবে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেনদের।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ২ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সাপ্তাহিক হালনাগাদ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ৬০তম স্থানে আছে তাওহিদ হৃদয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট করে যথাক্রমে ৫৮ ও ২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাঁহাতি ওপেনার তানজিদ ৩৪ ধাপ এগিয়ে এখন ৮৪ নম্বরে। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদের। বোলিং র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫২তম স্থানে।

পাঁচ ধাপ পিছিয়ে লিটনের স্থান ৪০ নম্বরে। ৪৪তম স্থানে আছে অধিনায়ক শান্ত। তিন র‌্যাংকিংয়েই অবনতি হয়েছে সাকিবের। ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে তিনি আছেন যৌথভাবে ৮২ নম্বরে। বোলিংয়ে ৩১ নম্বরে থাকা সাকিব নিচে নেমেছেন এক ধাপ। আর অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানই হাতছাড়া হয়েছে তার। সাকিব দুয়ে নেমে যাওয়ায় ১ নম্বরে উঠে গেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড ৬ উইকেটসহ সিরিজে মোট ১০ উইকেট শিকার করা মোস্তাফিজ বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে আছেন ২৩ নম্বরে।

র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের আদিল রশিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button