Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া।

কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ৪৫ জন মারা গেছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যারা রাফায় আশ্রয় নিয়েছিলেন তাদের শিবির আক্রান্ত হয়।

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অ্যামেরিকা, জার্মানি, ইইউ ও কয়েকটি দেশ।

গুতেরেসের নিন্দা

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস এই বিমান হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ”যে নিরপরাধ বেসামরিক মানুষরা সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাদের উপর ইসরায়েলের এই কাজের নিন্দা করছি। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এই আতঙ্ক শেষ হওয়া উচিত।”

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, ”ওই শিবির আক্রান্ত হওয়ার পর যে ছবি সামনে এসেছে, তা ভয়ংকর। ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে, তাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রোববারের বিমান হামলা একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই।”

তিনি জানিয়েছেন, ”আমি ইসরায়েলের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন আইসিজে-র নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে। দুই পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত”।

গত শুক্রবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে এই নির্দেশ দিয়েছে। ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button