Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

কাল ৯০টি উপজেলায় ভোট, কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সামগ্রী

আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৯০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্সসহ, নির্বাচনী সরঞ্জাম নিয়ে গেছেন নির্বাচন কর্মকর্তারা। কঠোর নিরপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

উপকূলীয় জেলার উপজেলাসহ ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও,ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button