Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীআওয়ামী লীগরাজনীতি

রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হয়েও, মানবিক কোনো কর্মসূচিতে মাঠে থাকে না।

এ সময় ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি শোক এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button