Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

৩ দিনের নিষেধাজ্ঞায় রোহিঙ্গারা

সারাদেশে সাধারণ নির্বাচনের ঠিক আগে একের পর এক সহিংসার ঘটনা ঘটায় অতি সতর্ক সরকার। তাই একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পগুলোকে উক্ত সময়ে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এই ক্যাম্পগুলোতে প্রায় এগার লক্ষ রোহিঙ্গা বসবাস করছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশানুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানান বাংলাদেশের রিফিউজি কমিশনার মহম্মদ আব্দুল কালাম। এবিষয়ে আব্দুল কালাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশানুযায়ী, প্রশাসন কক্সবাজারের গণ্ডির বাইরে রোহিঙ্গাদের পা রাখার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি আরো বলেন, “নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে আমাদের। স্বেচ্ছাসেবী কর্মীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য। খুব প্রয়োজন না পড়লে তারা রোহিঙ্গা শিবিরের ভিতরে যেতে পারবেন না”।

শনিবার থেকে টানা তিনদিন দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের জেলা কক্সবাজারের উখিয়া-টেকনাফ তাদের বসবাস করার জায়গাটির বাইরে রোহিঙ্গারা পা রাখতে পারবে না৷মায়ানমার থেকে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের তাঁর দেশে স্থান গোটা বিশ্ব থেকে প্রশংসা পাওয়া বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনে জিতলে চতুর্থবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button