Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা

জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই দিনে-রাতে সমানতালে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ।পোস্টার টানানোর পাশাপাশি চলছে মাইকিং। তবে সুষ্ঠু পরিবেশে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটারা।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে,আগামি ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে খুলনার তেরোখাদা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের পাল্টা পাল্টি অভিযোগে নির্বাচনী মাঠ অনেকটা উত্তাপ ছড়াচ্ছে।।

সাধারণ ভোটারদের অভিমত জনগনের কল্যানে কাজ করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চায় তারা। দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে, ৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২২ জন প্রার্থী।তাদের মধ্যে অনেকেই নতুন মুখ। প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

প্রার্থীভোটাররা বলছেন,বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।

এদিকে,৩য় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া পাবনা সদর আটঘড়িয়া ও ঈশ্বরদী উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button