Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আয়ারল্যান্ডের ভিসা পেলেন আমির

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। তবে ভিসা জটিলতায় সেই সিরিজ খেলতে দলের সাথে যেতে পারেননি মোহাম্মদ আমির। অবশেষে আজ আয়ারল্যান্ড যাবার ভিসা পেয়েছেন এই ক্রিকেটার।

আজ শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল। ফলে এই ম্যাচে আমির খেলতে পারছেন না নিশ্চিতভাবেই। সিরিজের শেষ দুই ম্যাচে অভিজ্ঞ এই পেসারকে একাদশে দেখা যেতে পারে।

যদিও দলের বাকিদের সাথেই আমিরের ভিসার জন্য আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে প্রথম দফায় অনুমতি মেলেনি তার। পরে পিসিবি আবার আবেদন করলে ভিসা পান পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আমির।

ডাবলিনে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে।মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১২ ও ১৪ মে।

 ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button