Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শোক সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডঃ তোজাম্মেল টনি হক মারা গেছেন

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ,বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডঃ তোজাম্মেল টনি হক আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন )।  ৯ মে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে শেষ নিঃশ্বাস করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি সহধর্মিণী মিসেস হক এবং এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট তোজাম্মেল টনি হক এমবিই’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল তফজ্জুল হোসেন চৌধুরী।

এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠণের পক্ষে আরো শোক প্রকাশ করেছেন -প্রেস সেক্রেটারী শেখ মোঃ মফিজুর রহমান ,কামরুল হাসান চুনু ,ফয়জুর রহমান চৌধুরী এমবিই ,সৈয়দ আব্দুল ক্বাইয়ুম কয়ছর ,আবু তাহের এমবিই ,মাসুদ আহমদ ও মকিস মনসুর সহ সকল কেন্দ্রীয় ও শাখার নেতৃবৃন্দ ।

রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে তিনি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন। কূটনীতিক-এর দায়িত্ব পালন শেষে তোজাম্মেল টনি হক এমবিই জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো (UNESCO)-এর এশিয়া-প্যাসিফিক রিজিয়নে প্রিন্সিপাল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার সংগ্রামের উদ্যোক্তা ও নেতৃত্ব দানকারী বৈশ্বিক সংগঠন ‘অরগ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস’ কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন।

বাংলাদেশের নওগাঁ জেলায় জন্ম নেয়া এই মানুষটি যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানকার একটি সেকেন্ডারি স্কুলের হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শুধু তাই নয় ১৯৭১ সালে বৃটেনে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক হিসাবে ব্যাপক ভূমিকা রাখেন ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button