Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে একীভূত করে বৈশ্বিক অর্থনীতির কল্যাণে কাজ করায় অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ উইলিয়াম নর্ডহাউস ও পল রোমার।

সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতিতে চলতি বছরের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।নোবেল কমিটি জানিয়েছে,জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির দিকটি নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নর্ডহাউসকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নর্ডহাউস সংখ্যাত্মক একটি মডেল তৈরি করেছেন যেখানে অর্থনীতি এবং জলবায়ুর মধ্যে পারস্পরিক কাজের বর্ণনা করা হয়েছে।অপরদিকে,টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন অর্থাৎ কিভাবে অর্থনীতিবিদরা আরো গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জন করতে পারেন সে বিষয়টি দেখিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোমার।পুরস্কারের নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার তারা সমান ভাগ করে নেবেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button