Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে: প্রধানমন্ত্রী

সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে, ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের পক্ষে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। সকালে ২০২৪ সালের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ অনেক এগিয়েছে, এখন ঘরে বসেই হজের সকল কারযক্রম করতে পারছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ ই জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হবে মক্কা-মদিনা। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছে ৮৫ হাজার ২৫৭ জন মুহতারাম। ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১৭ টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে ৪৫ হাজার ৫২৫ জন হজযাত্রী।

এরমধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকি হজযাত্রীদের। সকালে আশকোনা হাজী ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতার শুরুতেই প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। দেশটির অধিকার বুঝিয়ে দিতে, মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান, বঙ্গবন্ধু কন্যা।

ইসলামের নামে মুষ্ঠিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করে, তাদের প্রতিরোধ করার কথাও বলেন সরকার প্রধান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল,ঘরে বসেই এখন হজের সব কাজ হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হাজীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button