Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি

উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে,সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সিইসি। তিনি  বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে মাঠে নেমেছে, আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র কোরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত বলে জানান,প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরো বলেন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে, সাইবার নজরদারি শুরু করা হয়েছে।

এছাড়া মন্ত্রী-এমপিদের স্বজনদের নিয়ে কমিশন বেকায়দায় নেই বলেও জানান সিইসি।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button