Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। তাই শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ।

ভোটগ্রহণ হবে ৮ মে। ক্লান্তিহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকার পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। তবে,নির্বাচন সম্পুর্ণ প্রভাবমুক্ত রাখতে, সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন,সংশ্লিষ্টরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button