Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

আজ দেশের বিভিন্নস্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে, কমতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল রাতে ঢাকাসহ দেশের আরো কয়েকটি জায়গায় বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ জায়গায়,ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি স্থান এবং বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ফলে রাতে তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়া ঢাকাসহ সারাদেশে আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে। এতে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঝড়বৃষ্টির সময় সকলকে সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button