Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পঁচাত্তরের ১৫ই আগস্টের পর, জনগণের আস্থা হারানো সেনাবাহিনী,বর্তমান সরকারের প্রচেষ্টায় আবারো আস্থার জায়গায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সকালে ঢাকা সেনানিবাসের দরবারে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন।  এছাড়া, আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান, প্রধানমন্ত্রী।

সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিতা কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন তিনি।

এরপর দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষনে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার হত্যার মধ্য দিয়ে, সেনাবাহিনী জনগণের আস্থা হারিয়েছিল। তবে, সরকারের নানা উদ্যোগের ফলে, আবারও আস্থায় ফিরেছে এই বাহিনী।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর হিসেবে করে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এ সময় শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করে, আগামীতে আরও ভালো করার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button