Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র সাদিক খান

টানা তৃতীয় মেয়াদের জন্য লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার নেতা সাদিক খান। কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটে হারান তিনি।

শনিবার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। বিবিসি জানায়, ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই সাদিক খান জিতেছেন। এবার ২৪ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। অর্থৎ, ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ২০২১ সালের মেয়র নির্বাচনে এর থেকে সামান্য কিছু বেশি ভোট পড়েছিল।

পশ্চিমা একটি দেশের রাজধানীর মুসলিম মেয়র হিসেবে সাদিক খান নির্বাচিত হওয়ার পর সামনের নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বেড়েছে বিরোধী দলের প্রতি জনসমর্থন। এ কারণে টোরি দলকে ভাগ্য বদলানোর জন্য বেশ সংগ্রামই করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সাদিক খান নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ওয়েস্ট মিডল্যান্ডে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে কনজারভেটিভ মেয়র অ্যান্ডি স্ট্রিট অপ্রতাশিতভাবে হেরে যান লেবার পার্টির প্রার্থী রিচার্ড পারকারের কাছে। আর দলের প্রার্থীর এই পরাজয় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য একটি বিরাট ধাক্কা।

সাদিক খান প্রথমবার ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচিন হন।

সাদিক খানকে বিজয়ী ঘোষণার পর পূর্ব লন্ডনের সিটি হলে দেওয়া বিজয়ী ভাষণে তিনি বলেন, “আমি যে নগরীকে ভালোবাসি তার সেবা করতে পারা আমার জন্য দারুণ সম্মানের।

“এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক মাস আমাদের কঠিন সময় গেছে। আমরা অবিরাম নেতিবাচকতার প্রচারণার মুখোমুখি হয়েছি। আমি গর্বিত যে, সত্যের সাথে আমরা সেই ভয় দেখানোর উত্তর দিতে পেরেছি।

“তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়া এবং উত্তর উত্তর জয়ের ব্যবধান বাড়ানো সত্যিই সম্মানের। আজ ইতিহাস গড়ার দিন নয় বরং আজ আমাদের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করার পথে এগিয়ে চলার দিন।”

নিজের বিজয়ী ভাষণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বানও জানান তিনি।

প্রতিদ্বন্দ্বী সুসান হল বিজয়ী সাদিক খানকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানায় বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button