Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত, বিভিন্নস্থানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে আরো ২ দিন পর তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সোমবার থেকে দেশজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে চলতে পারে। এর ফলে তাপমাত্রা কমবে বলে জানান তারা। শনিবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া বজ্রপাত থেকে নিজেদের সুরক্ষায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button