Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

সিরিজ খোয়ালো বাংলাদেশ

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ।  সিরিজ বাঁচাতে আজ মাঠে নেমেছিল লাল-সবুজেরা। তৃতীয় ম্যাচে বাংলার নারীদের অনায়াসে হারাল ভারতীয় নারীরা।স্বাগতিকদের বিপক্ষে বৃহস্পতিবার (২ মে) ভারত ম্যাচটি জিতেছে সাত উইকেটে।এতে দুই ম্যাচ বাকি থাকতেই তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়াল নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৮ উইকেটে ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন দিলারা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওপেনিংয়ে নামা শেফালি ভার্মা ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে সিরিজ জয়ে বড় অবদান রাখেন।

টাইগ্রেসদের ছুঁড়ে দেওয়া মামুলি লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় সফরকারী দল। দুই ওপেনার মিলে পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে ৫৯ রান জড়ো করেন। বোলারদের এমন বাজে দিনেই মূল ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর আগ্রাসী ব্যাটিংয়ে ৩৬ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি ভার্মা। তবে ফিফটির পর আর ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৫১ রানে শেফালি সাজঘরে ফিরলে ৯১ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি।

এই ওপেনার ফেরার পর সফরকারীদের কিছুটা চেপে ধরেছিল বাংলাদেশ। তবে তাতে খুব একটা লাভ হয়নি। দ্রুত সময়ের মধ্যে স্মৃতি মান্দানা, হেমলতা ফিরলেও ৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হরমনপ্রিত কোরের দল।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৪৬ রান জড়ো করেন ইনিংসের গোড়াপত্তনে নামা দিলারা এবং মুর্শিদা খাতুন। তবে ব্যক্তিগত ৯ রানে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মুর্শিদা।

এরপর আরেক ওপেনার দিলারাও সাজঘরের পথ ধরেন। ফেরার ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের মারকাটারি এক ইনিংস সাজান অনভিজ্ঞ এই ব্যাটার।

দুই ওপেনার ফেরার পর জ্যোতি এবং সোবহানা মুস্তারি ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ধীরগতির ২৮ আর সুবহানার ১৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে বাংলাদেশ।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button