Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রোনালদোর জোড়া গোল, কিংস কাপের ফাইনালে আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালে ওঠার খরা কাটালো আল নাসরের। কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর দল।

বুধবার (১ মে) রিয়াদে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক, বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে জালে আটকায়।

রোনালদোর দারুণ গোলে লিড নেয়ার পর পেনাল্টি স্পট থেকে ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসের।

দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে আর কোনো ভুল করেননি তিনি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা।

শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে ব্যবধান কমায় আল খালিজ। শেষ পর্যন্ত আল নাসর জয় পায় ৩-১ গোলে।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button