Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত করতে, কোন মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচনে তৃণমূল কর্মীদেরও সমান সুযোগ দিতে হবে। সকালে থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। এ সময়, বিএনপির নেতিবাচক রাজনীতি ও আন্দোলনের নামে মানুষ হত্যার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

সদ্য সমাপ্ত থাইল্যান্ড সফরের বিস্তারিত জানাতে, সকালে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর থাইল্যান্ডেই তার সরকারের প্রথম দ্বিপাক্ষিক সফর উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ সফর দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়ে, দলের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।

বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে আবারো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ সময় তাদের আগুন সন্ত্রাসের সমালোচনা করেন তিনি। অবৈধ মজুতদারদের বিষয় নিয়েও কথা বলেন সরকার প্রধান। জানান, পণ্যের দাম বাড়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে।

 

বাংলা টিভি  / বুলবুল

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button