Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

মন্ত্রী এমপিরা নির্বাচনে প্রভাব খাটালে আইনী ব্যবস্থা: ইসি রাশেদা

এবারের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিসহ প্রভাবশালীরা কোন প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সকালে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলেক্ষে পাবনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নিরেপক্ষ ও প্রতিযোগিতামুলক নির্বাচন অনুষ্ঠানে কোন ছাড় দেয়া হবে না।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান,জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, পুলিশ আকবর আলী মুনসী সহ বিভিন্ন উপজেলার প্রার্থীরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button