Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

শ্রমিক স্বার্থকে প্রাধান্য দিতে মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কারখানা বা প্রতিষ্ঠানের বিলাসিতা কমিয়ে, শ্রমিক স্বার্থকে অগ্রাধিকার দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুনাফা বাড়াতে হলে,অবশ্যই শ্রমিকদের দিকে তাকাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, মহান মে দিবসের আলোচনায় যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা কোরে, দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান সরকার প্রধান।

মহান মে দিবস উপলক্ষে, সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, শ্রমিকদের উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল, যতবার ক্ষমতায় এসেছে,ততবার ই শ্রমিকদের উন্নয়নে কাজ করেছে।

শ্রমিকদের ঘামে প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয়, তাই তাদের মজুরির দিকে বিশেষ দৃষ্টি দিতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সম্মিলিতভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

কথায় কথায় রাস্তায় নেমে আন্দোলন না করে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে, শ্রমিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button