
আগামী মাসের ৪-৫ মে থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে আর তাপমাত্রা কমবে আগামীকাল রাত খেকে- এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সেদিনই কমবে সারাদেশে তাপপ্রবাহ। ১০ মে পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে ।
আবহাওয়া দপ্তর জানায়, বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। ৪ ও ৫ মে সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে এমনই পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের। তবে খুলনা-রাজশাহীতে হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে।
এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা টিভি / এমএএইচ



