Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

জার্মানিতে ৬ বছরের নিখোঁজ শিশুকে খুঁজছে ১,২০০ জন

জার্মানিতে নিখোঁজ বছরের এক শিশুকে খুঁজছে পুলিশ, সেনা, দমকলকর্মী স্বেচ্ছাসেবী মিলে প্রায় ,২০০ জন। প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে শিশুটি।

উত্তর জার্মানির শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই খোঁজ চলছে৷ সিসি ক্যামেরায় দেখা গেছে, গত সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের শিশু বাসা থেকে বের হয়ে কাছের বনের দিকে যাচ্ছে৷ সেই সময় তার পরনে কমলা রংয়ের ফুলহাতা সোয়েটার কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল৷

পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে৷

Arianতাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে৷ এছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে৷ নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে৷

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে অন্যায় কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি৷

পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েকদিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে৷ ডয়চে ভেলে

 আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button