Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশ্রিত শরবত মানবস্বাস্থ্যের জন্য হুমকি

দেশে চলমান তাপদাহে মানুষ যখন অস্থির পরিবেশে,ঠিক সেই মুহুর্তে এক গ্লাস শরবত যেনো প্রানে প্রশান্তি এনে দেয়।কিন্তু রাস্তার পাশের শরবতের পানি কতটা নিরাপদ?নরসিংদীসহ দেশের বিভিন্নস্থানে  বিক্রি হচ্ছে,ক্ষতিকর রং ও হরেক রকম ক্যামিকেল মিশ্রিত শরবত।আর মানুষ না জেনেই গরমে প্রশান্তির আশায় নিমিষেই পান করেছেন শরবত।এবিষয়ে,স্বাস্থ্য বিভাগ বলছে,পানি ও ক্যামিকেলে ভেজাল থাকলে স্বাস্থ্যের জন্য সেটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বেশকিছুদিন ধরে দেশে চলমান তাপদাহ মানুষকে এক প্রকার বিপর্যস্ত করে ফেলেছে।এ অবস্থায় এক গ্লাস শরবত যেনো শরীরের ক্লান্তি দুর করে।রাস্তাঘাটে তৈরী এসব শরবতে বরফ,রং মিশ্রিত ক্যামিকেল,বিট লবন ও লেবু ব্যবহৃত হয়ে থাকে।প্রশাসনের তদারকির অভাবে নরসিংদীসহ দেশের বিভিন্নস্থানে অস্বাস্থ্যকর পরিবেশে হাট বাজার,রাস্তাঘাট ও বিভিন্ন স্টেশনে দেদারছে বিক্রি হচ্ছে,এই শরবত।

সাধারণ মানুষও কোনকিছু না ভেবেই অনায়ানে এসব সরবত পান করে, অনেকে ডায়রিয়া,পেট ব্যথাসহ নানা রকম পেটের পিড়া নিয়ে, চিকিৎসকের স্মরনাপন্ন হচ্ছেন।

শরবতে ব্যবহৃত বরফের পানি টিউবয়েলের বা বিশুদ্ধ হলে সমস্যা নেই।তবে দুষিত পানি আর ক্ষতিকর রং মিশ্রিত ক্যামিকেল ব্যবহার করা হলে, শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানান,সিভিল সার্জন।

 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারীর মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরীর পাশাপাশি, বিক্রেতারা স্বাস্থ্য সম্মতভাবে শরবত তৈরী করে বাজারজাত করবে, এমেন প্রত্যাশা সচেতন মহলের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button