Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচারজাতীয় নির্বাচননির্বাচনবাংলাদেশ

জামায়াতের ২৫ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। ফলে তাদের নির্বাচনে অংশনিতে আর কোন বাধা থাকলো না। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে আদালত বলেছেন, অন্তর্বর্তীকালীন কোনো আদেশ না থাকায় তাঁরা নির্বাচন করতে পারবেন।

জামায়াতে ইসলামীর ২২ নেতা ধানের শীষ প্রতীকে এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বুধবার রিট করেন ব্যারিস্টার তানিয়া আমীর। শুনানিতে তিনি অংশ নেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিশির মনির।

ওই প্রার্থীদের কেউ পাস করলে গেজেট প্রকাশ না করতে রিটকারীর আবেদনও খারিজ করে দেন আদালত।

এদিকে, ওই ২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিবাদী করা হয়েছে। তাঁদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button