Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

ফের ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

সারাদেশে আজ থেকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।কারণ হিসেবে বলা হয়েছে, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বুধবার খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

তবে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাগেরহাটে মোংলায়।

এর আগে, চলতি মাসেই দুই দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিলো আবহাওয়া অধিদফতর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়া হয় ১৯ এপ্রিল। গত রোববার, ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু, তাপপ্রবাহের কারণে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খোলার কথা।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button