
বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে সালাতুল ইসতিসকার আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে আফতাবনগর ঈদগাহ মাঠে নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। পরে তিনি আরবীতে খুতবা দেন। সেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন । এসময় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম তেকে মুক্তির মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় তিনি বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। এখনই সচেতন না হলে সামনের দিনে আরও বিপদে পড়তে হবে। সবুজায়ন বাড়াতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।
বাংলা টিভি / এমএএইচ



