Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ট্রেনে আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ট্রেনে কাটা পড়ে তার বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, দিনাজপুর থেকে ফিরছিলেন তিনি। ঢাকার খিলগাঁও পৌঁছালে ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার বলেন, ‘অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের সবকটি আঙ্গুল যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাতে একটি আঙ্গুলও রাখা সম্ভব না। তাছাড়া ডান পায়ের বুড়ো আঙ্গুলেও হালকা ক্ষতি হয়েছে।’

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগ, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়টি দেখছেন। বর্তমানে অধ্যাপক আনু মুহাম্মদ অপারেশন থিয়েটারে আছেন।

‘বাম পায়ের পাতার টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে,’বলে জানান ডা. বিধান সরকার।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button