Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে খেলাধুলায় মনোযোগ বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমানভাবে আগ্রহী করে তুলতে হবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে, প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।

শনিবার, রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তৃতাকালে, প্রধানমন্ত্রী দেশের খেলাধুলার উন্নয়নে  তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে জন্য উপযুক্ত ও যোগ্য করে আজকের শিশুদের গড়ে তুলতে হবে।

বাংলাদেশকে আরও মর্যাদার আসনে নিয়ে যেতে, মানসম্মত খেলার মধ্য দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শিশুদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

এরপর দুই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা দেখেন সরকারপ্রধান। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেন ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button