Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়াবাংলাদেশ

তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর নেই

তাপমাত্রা নিয়ে আপাতত স্বস্তির খবর নেই।আবহাওয়া অধিদফতর জানিয়েছে,রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৯ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে চুয়াডাঙ্গায়। যা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালসহ টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে পুড়ছে এই জেলা।

এছাড়া, তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়ে গতকাল সারাদেশে ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

বাংলা টিভি / এমএএইচ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button