আবহাওয়া
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

গরমের তীব্র তাপমাত্রার জেলা হিসেবে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে ,চুয়াডাঙ্গা জেলা। গত এক সপ্তাহে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আর বুধবার দুপুর ৩ টায় সব রেকর্ড ভেঙ্গে এ বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় কোন কাজ করতে পারছে না জেলার কৃষক ও ছিন্নমূল মানুষ।ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা দৈনন্দিন জীবনে।
এদিকে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলার শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। অতিরিক্ত তাপমাত্রায় বেশী কোরে পানি পান এবং পঁচা-বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
বাংলা টিভি / বুলবুল



