Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চীনকে তার ‘প্রভাব’ খাটাতে বললেন জার্মান চান্সালার

জার্মান চান্সালার ওলাফ শোলজ ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চীনা নেতা শি জিনপিংকে তার দেশের প্রভাব খাটাতে বলেছেন।

বেইজিং’এ মঙ্গলবার বৈঠক শেষে , শোলজ সামাজিক মাধ্যম এক্স’এ বলেন, “চীনের কথার দাম আছে রাশিয়ায়” আর ” সুতরাং আমি প্রেসিডেন্ট শিকে বলেছি রাশিয়ার উপর প্রভাব খাটাতে যাতে পুতিন শেষ অবধি… এই মারাত্মক যুদ্ধ বন্ধ করেন”।

তিনি আরও বলেন যে শি সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনকে সমর্থন করতে সম্মত হন।

চীনে শোলজের তিন দিনের সফরের একেবারে শেষে এই বিবৃতি দেয়া হলো । এই সফরের সময়ে তিনি শি এবং অন্যান্য নেতার সঙ্গে ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করেন।

শোলস মঙ্গলবার এই যুদ্ধের সময়ে পারমাণবিক অস্ত্রের হুমকি সম্পর্কে হুঁশিয়ার করে দেন। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লামির পুতিন বলেন যে দেশটির স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত আছেন।

শোলস শিকে আরও বলেন মস্কোর এই আগ্রাসন বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি এবং দুটি দেশ “ইউক্রেনের জন্য একটি ন্যায্য শান্তি” অর্জনের লক্ষ্যে একত্রে কাজ করতে পারে।

চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম অনুযায়ী, এই সংকটের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে শি বলেন. “ সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রযোজ্য সকল প্রচেষ্টাকে চীন উত্সাহিত ও সমর্থন করে”।

শি আরও বলেন যে চীন ও জার্মানি হচ্ছে যথাক্রমে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর বেইজিং ও বার্লিনকে “ দীর্ঘস্থায়ী ও কৌশলগত দিক দিয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে দেখতে হবে ও উন্নয়ন ঘটাতে হবে এবং বিশ্বে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনার জন্য একত্রে কাজ করতে হবে”।

এই বিবৃতির আগেই ইউক্রেন যুদ্ধের সময়ে মস্কোর সাথে অব্যাহত ভাবে ঘনিষ্ঠ কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে বেইজিং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে। এই সম্পর্কের জন্যই ব্যাপক পশ্চিমি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ভাল ভাবেই টিকে আছে।

চীন অবশ্য দাবি করে যে এই সংঘাতে তারা নিরপেক্ষ দল এবং যুক্তরাষ্ট্রের দোষারোপ সত্ত্বেও তারা বলছে যে এই আক্রমণে সহায়তা করতে তারা কোন সামরিক সাহায্য দেয়নি এবং দেবে না।

ইউক্রেনের যুদ্ধ ছাড়া্ও শোলজ’এর এই সফরে ছায়াপাত করেছে অন্যান্য আন্তর্জাতিক সংঘাত ও ঘটনা। ভয়েস অফ আমেরিকা

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। নেতানিয়াহু পরে টুইটবার্তায় বলেন, আমাদের সবাইকে অবশ্যই প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে।

বরখাস্ত করার পরপরই গ্যালান্ট টুইটবার্তায় বলেন, ইসরাইলের নিরাপত্তা সর্বদা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।

গ্যালান্টকে বরখাস্ত করায় মনে হচ্ছে নেতানিয়াহু এ সপ্তাহে তার পরিকল্পনা ঢেলে সাজাবেন।  তবে তা গণবিক্ষোভের জন্ম দিয়েছে, সামরিক ও ব্যবসায়ী নেতাদের ক্ষুব্ধ করেছে এবং ইসরাইলের মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গ্যালান্ট কথিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সমাজে বিভাজন সামরিক বাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমগ্র অঞ্চলজুড়ে ইসরাইলের শত্রুদের উৎসাহিত করছে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button