Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

কোন দেশ কীভাবে ইসরাইলকে সহায়তা করেছে

ইরানের হামলার জবাব কীভাবে দিতে পারে ইসরাইল?

ইসরাইলের হামলার সময় ভূপাতিত একটি ড্রোনের ছবি পেয়েছে বিবিসি, যে ড্রোনটি জর্ডান নামিয়েছে। এর বাইরে বেশ কয়েকটি দেশ ইসরাইলকে ইরানের হামলা ঠেকাতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাজ্যের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ইসরাইলি একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, আকাশে পাহারা দিতে সহায়তা করেছে ফ্রান্স।

অন্যদিকে এক বিবৃতিতে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমার ভেতরে আসা কিছু বস্তুকে তারা বাধা দিয়েছে।

ইরানকে কীভাবে কূটনৈতিকভাবে জবাব দেয়া যায়, এ নিয়ে আজ রোববার জি সেভেন নেতাদের সাথে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরানের হামলার জবাব কীভাবে দিতে পারে ইসরাইল?

ইরানের রাতভর হামলার ‘সমুচিত জবাব’ দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। সেটা হলে পরিস্থিতি আসলেই অনেক গুরুতর হয়ে উঠবে।

কিন্তু কীভাবে ইসরাইল সেই জবাব দিতে পারে? ইসরাইলের সামরিক বাহিনী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা হয়তো সেই বিষয়টি নিয়েই এখন আলোচনা করছে।

সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, ইরানের যে ঘাটি থেকে হামলা চালানো হয়েছে, সেখানে হামলা করা।

কিন্তু ইসরাইল হয়তো আরও একধাপ বেশি এগোতে পারে। তারা হয়তো ইরানের সামরিক ঘাটি এবং বিপ্লবী গার্ড কোরের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালাতে পারে, যাতে মানুষজন হতাহত হওয়া ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতি হবে।

এরপর নিঃসন্দেহে ইরানও পাল্টা হামলা চালাবে, যেমনটা তারাও ঘোষণা দিয়েছে।

সুতরাং আগের তুলনায় এই মুহূর্তে সারা বিশ্ব উত্তেজনার একটা বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে। মধ্যপ্রাচ্যের সরকারগুলোও অপেক্ষা করে আছে ইসরায়েল কী করে সেটা দেখার জন্য, যার ওপর অনেক কিছু নির্ভর করছে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button