Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

উভয় পক্ষকে সংযত হতে আহ্বান রাশিয়ার

হামলার বিষয়ে ৭২ ঘণ্টা আগে প্রতিবেশীদের জানিয়েছে ইরান

ইরান ও ইসরাইলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তেজনা বাড়তে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে।

রাশিয়া বলেছে, ”বর্তমান সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসতে হবে।

মস্কো বলেছে, তারা এর আগে অনেকবার সর্তক করে দয়েছে যে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ওই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার আনা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। ইসরায়েল যদিও হামলার দায় স্বীকার করেনি, আবার নাকচও করে দেয়নি।

হামলার বিষয়ে ৭২ ঘণ্টা আগে প্রতিবেশীদের জানিয়েছে ইরান

ইসরাইলে পাল্টা হামলা চালানো হবে বলে ৭২ ঘণ্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।

”আমাদের অভিযানের ৭২ ঘণ্টা আগে আমাদের বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছি যে, ইসরাইলের ওপর ইরান অবশ্যই জবাব দেবে, যা বৈধ এবং এড়ানোর উপায় নেই।”

বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একটি বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে যে, ইসরাইলে ইরানের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষামূলক।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button