রাজনীতিআওয়ামী লীগ
শেখ হাসিনার হাতেই দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ: কাদের

যতদিন শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকবে ততদিন স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ নিয়ে বিএনপি’র মাথা ব্যাথার কোন কারণ নেই। দুপুরে মতিঝিলে আওয়ামী যুবলীগ আয়োজিত অসহায় সুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি একথা বলেন।
এসময় বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, দুনিয়ার অনেক দেশের চেয়ে আমাদের অবস্থা ভালো আছে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল সংকট মোকাবেলা করা হবে।
বাংলা টিভি / বুলবুল আহমেদ



