Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদ

মুরগির দাম কেজিতে বাড়ল ৪০ টাকা,মসলার বাজারেও আগুন

রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের দাম ছিল আকাশচুম্বী । এতে বিপাকে পড়েন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। ঈদের আগে প্রকারেভেদে মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা পরযন্ত ।এদিকে মসলার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।অন্যদিকে রাজধানীর অন্যতম পাইকারী বাজার কারওয়ান বাজারে গরুর  মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও,মালিবাগ বাজারে মিলছে সাড়ে ৬’শ টাকায়।

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। তবে পেঁয়াজ আদা রসুন ছাড়া প্রায় সবধরণের পণ্যের দাম বেড়েছে আরেক দফা।

মসলার দাম বেড়েছে দ্বিগুন,বাদামের দাম কেজিতে বেড়েছে দেড়শ টাকা পরযন্ত। বেড়েছে কিসমিসের দামও।ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

এ দিকে গরুর মাংস কোন কোন এলাকায় সাড়ে ৭ শ টাকা বিক্রি হলেও মালিবাগ বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ৬ শ টাকায়। ব্রয়লার মুরগিরসহ অন্য মুরগির দামও কেজিতে বেড়েছে ৪০ পরযন্ত।

ঈদের আগে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের লাগাম টেনে ধরতে বাজার মনিটরিং জোরদারের দাবী ভোক্তাদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button